অর্থনীতি
ছবি: সংগৃহীত

জানুন আজকের (২জুলাই) হালনাগাদ বিনিময় হার কত?

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বজুড়ে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। এ ছাড়া রপ্তানি ও আমদানি বাণিজ্য সম্প্রসারণের ফলে দেশের বৈদেশিক লেনদেনের পরিমাণও ক্রমেই বাড়ছে।
এসবের প্রভাবে দেশের ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রার বিনিময়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২ জুলাই) দেশি-বিদেশি বাণিজ্য ও প্রবাসী আয়ের লেনদেনের সুবিধার্থে ইস্টার্ন ব্যাংক পিএলসি বিভিন্ন বৈদেশিক মুদ্রার হালনাগাদ বিনিময় হার প্রকাশ করেছে। এতে দেখা যায়, মার্কিন ডলার থেকে শুরু করে ইউরো, পাউন্ড, রিয়েলসহ প্রায় সব মুদ্রার ক্রয় ও বিক্রয় মূল্যে সামান্য তারতম্য রয়েছে।

আজকের (বুধবার) মুদ্রা বিনিময় হার ছিল নিম্নরূপ:

মুদ্রা   ক্রয় হার (৳)  বিক্রয় হার (৳)
মার্কিন ডলার (USD)   ১২১.৯০  ১২২.৯০
ইউরো (EUR)   ১৪২.০০  ১৪৬.৮৮
ব্রিটিশ পাউন্ড (GBP)   ১৬৫.৭১  ১৭০.৮১
জাপানি ইয়েন (JPY)   ০.৮৪  ০.৮৭
সিঙ্গাপুর ডলার (SGD)   ৯৫.৩৭  ৯৬.৯২
আমিরাতি দিরহাম (AED)   ৩৩.১৮  ৩৩.৪৭
অস্ট্রেলিয়ান ডলার (AUD)   ৭৯.৫৮  ৮১.৪৯
সুইস ফ্রাঁ (CHF)   ১৫২.৭২  ১৫৬.৮০
সৌদি রিয়েল (SAR)   ২.৪৯  ৩২.৭৯
চাইনিজ ইউয়ান (CNY)   ১৬.৯১  ১৭.২৫
ভারতীয় রুপি (INR)   ১.৪২  ১.৪৪

এ হার প্রতিদিন বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। বৈদেশিক মুদ্রায় লেনদেনের আগে সর্বশেষ হালনাগাদ হার জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ইস্টার্ন ব্যাংক পিএলসি

মতামত দিন