অর্থনীতি
ছবি: সংগৃহীত

৩০ জুনের হালনাগাদ মুদ্রা বিনিময় হার প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ছে। একইসঙ্গে প্রবাসী আয়ও নিয়মিত প্রবাহিত হওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের গুরুত্ব দিন দিন বাড়ছে।

সোমবার (৩০ জুন) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্ধারিত হারে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে।

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো:

  • মার্কিন ডলার (USD): ১২২.২৮ টাকা

  • ইউরো (EUR): ১৪০.৬০ টাকা

  • ব্রিটিশ পাউন্ড (GBP): ১৬৫.১৫ টাকা

  • সৌদি রিয়াল (SAR): ৩২.৫৫ টাকা

  • মালয়েশিয়ান রিঙ্গিত (MYR): ২৬.৮৫ টাকা

  • সিঙ্গাপুর ডলার (SGD): ৯১.৮৫ টাকা

  • কানাডিয়ান ডলার (CAD): ৮৪.৫০ টাকা

  • অস্ট্রেলিয়ান ডলার (AUD): ৭৫.১৫ টাকা

  • ভারতীয় রুপি (INR): ১.৪১ টাকা

আর্থিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে টাকার শক্তি ও দুর্বলতা মুদ্রাবিনিময় হারে প্রভাব ফেলছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত এবং প্রবাসী আয়ের প্রবাহও এ হারের পরিবর্তনে ভূমিকা রাখছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই হার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হতে পারে। ফলে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংক বা মানি এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ হার যাচাই করা জরুরি।

মতামত দিন