অর্থনীতি
ছবি: সংগৃহীত

১ জুলাই বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন।

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ১ জুলাই দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রামের দুই শেয়ারবাজারেও এদিন লেনদেন কার্যক্রম চালু থাকবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়।

প্রথা অনুযায়ী, অর্থবছরের শুরু ও শেষ দিনে বার্ষিক হিসাব চূড়ান্ত করতে ব্যাংকগুলোতে কোনো লেনদেন  হয় না। তবে ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য।

এই দিনে গ্রাহকরা কোনো ধরনের চেক জমা বা উত্তোলন, টাকা স্থানান্তর বা নগদ লেনদেন করতে পারবেন না। তবে সীমিত আকারে এটিএম কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত লিমিটে লেনদেন করতে পারবেন।

এদিকে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় একই দিন পুঁজিবাজারেও শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কারণ বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয়ের সঙ্গে ব্যাংকিং লেনদেন জড়িত। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাপ্তরিক কার্যক্রম চলবে।

অর্থাৎ ব্যাংক ও শেয়ারবাজার— উভয় খাতে লেনদেন বন্ধ থাকলেও ব্যাকএন্ড প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবে চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন