অর্থনীতি
ছবি: সংগৃহীত

জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে।

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের মূল্য জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসে নির্ধারিত নতুন দামই জুলাইতেও বহাল থাকবে।

এ অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং  অকটেন ১২২ টাকাতেই বিক্রি হবে।

এর আগে, জুনে ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোল ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেন ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়, যা জুলাই মাসেও অপরিবর্তিত থাকবে।

জ্বালানির এই নির্ধারিত মূল্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তত্ত্বাবধানে কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

মতামত দিন