অর্থনীতি
ছবি: সংগৃহীত

তিন বছরে পদ্মা সেতুতে টোল আদায় ২,৫০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক:

আজ পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর পূর্ণ হলো। ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে যুগান্তকারী এই অবকাঠামো।
পরদিন থেকেই চলতে শুরু করে যানবাহন।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছরে পদ্মা সেতু পার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

প্রথম বছরে (২০২২-২৩) পার হয় ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যান, টোল আদায় হয় ৭৯৮ কোটি টাকার কিছু বেশি। দ্বিতীয় বছরে যানবাহনের সংখ্যা বাড়ে ৬৮ লাখে, টোল আদায় হয় ৮৫০ কোটি টাকা। চলতি বছরের জুন পর্যন্ত তৃতীয় বছরে পার হয়েছে প্রায় ৭০ লাখ গাড়ি, আদায় হয়েছে ৮৫৮ কোটি টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, সময়ের সঙ্গে গাড়ির চাপ এবং টোল আদায়—দুটোই বাড়ছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি শুধু যোগাযোগ নয়, দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তনও এনেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মতামত দিন