যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৫ শতাংশ।
এর আগে দুই দেশের সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাজারে চরম অস্থিরতা তৈরি হয়। তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল দাম। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, এখনই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও যুদ্ধবিরতি কার্যকরের কারণে সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কমে এসেছে। এতে করে বাজারে স্বস্তি ফিরেছে এবং দামও নিম্নমুখী হয়েছে।
তবে তারা আরও মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি থামলে এবং যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে তেলের দাম আরও কমে আসতে পারে।

মতামত দিন