অর্থনীতি
ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

নিজস্ব প্রতিবেদক:

অগ্রণী ব্যাংক তাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২১  জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য এই সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে।
তবে বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্টে ব্যাংকিং সেবা স্থগিত থাকবে। গ্রাহকদের যেকোনো প্রয়োজনে অগ্রণী ব্যাংকের মূল শাখাগুলো ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেবাবঞ্চিত গ্রাহকদের জন্য এই সাময়িক অসুবিধার কারণে ব্যাংক দুঃখ  প্রকাশ করছে এবং আশা করছে, গ্রাহকেরা এ সিদ্ধান্তকে সমঝে নেবেন।

প্রসঙ্গত, অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে অনেক গ্রাহকই নিত্যপ্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন। ফলে এ সিদ্ধান্ত সাময়িকভাবে গ্রাহকসেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন