অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশে তেলের দাম বাড়ছে না, জানালেন অর্থ উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক:

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও আপাতত দেশের বাজারে মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‌‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দর কিছুটা বেড়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে এখনই কোনো ধরনের মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়নি।’

তিনি আরও জানান, ‌‘আমদানি করা পণ্য এখনো পুরোনো দরেই আসছে। ফলে বাজারে চাপ পড়েনি। তবে সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে গড়ায়, তখন প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ড. সালেহউদ্দিন আশা প্রকাশ করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে এবং এর ব্যাপক প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না।

মতামত দিন