অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসের সর্বোচ্চে ২২ ক্যারেট!

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আজ বুধবার (১১ জুন) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭২,৩৩৬ টাকা, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। আগের চেয়ে প্রতি ভরিতে দাম বেড়েছে ২,৪১৫ টাকা

 ২১ ক্যারেট: ১,৬৪,৪৯৭ টাকা
১৮ ক্যারেট: ১,৪০,৯৯৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৬,৬৪০ টাকা

➡️ এই দামে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি সংযুক্ত থাকবে। তবে গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২১ মে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরিতে দাম বেড়েছিল ২,৮২৩ টাকা।

📊 ২০২৫ সালে এ পর্যন্ত স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৩৭ বার
✔️ এর মধ্যে ২৫ বার বেড়েছে
❌ ১২ বার কমেছে

২০২৪ সালে মোট ৬২ বার দাম উঠানামা করেছিল।

📌 ক্রেতা-বিক্রেতা সবাইকে দামের সর্বশেষ তথ্য যাচাই করে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন