ঈদ সামনে রেখে আবারও বাড়লো সোনার দাম।
নতুন দামে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।
বাজুস জানিয়েছে, দেশীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে। চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত সোনার দাম ৩৭ বার পুনর্নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২৫ বারই দাম বেড়েছে।
২০২৪ সালে পুরো বছরজুড়ে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয় ২৭ বার।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এবং কাঁচামালের দামে অস্থিরতা থাকায় দেশের বাজারেও সোনার দামে ওঠানামা চলছেই। ঈদ মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় এই বাড়তি দাম আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন