আজকের স্বর্ণ ও রুপার বাজারদর এক নজরে দেখুন।
গত ২১ মে রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৮২৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। রোববার (১ জুন) পর্যন্ত সেই দামেই সোনা বিক্রি হচ্ছে বলে নিশ্চিত করেছে জুয়েলারি ব্যবসায়ী সংগঠনটি।
সোনার নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।
চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে, আর কমেছে ১২ বার। এর আগে ২০২৪ সালে ৬২ বার মূল্যহারের পরিবর্তন হয়েছিল।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা
২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের উর্ধ্বগতির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও, যার ফলে ভোক্তারা পড়ছেন বাড়তি ব্যয়ের চাপে।
মতামত দিন