ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক খোলা থাকবে তিনদিন, সীমিত লেনদেনের সময়সূচি ঘোষণা।
ঈদুল আজহার ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পের বেতন-বোনাস ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৫ মে) জারি করা এক নির্দেশনায় জানানো হয়, আগামী ৫ জুন (বৃহস্পতিবার) তৈরি পোশাক শিল্প এলাকায় নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।
ব্যাংকের এই সীমিত কার্যক্রম চলবে ঢাকার পাশাপাশি আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, টঙ্গী, সাভার, ভালুকা ও চট্টগ্রামের নির্দিষ্ট শিল্পাঞ্চলভিত্তিক এলাকায়।
এছাড়া, আমদানি-রপ্তানি নির্ভর ব্যবসা এবং বিদেশি লেনদেন সচল রাখতে ১১ ও ১২ জুন—এই দুইদিনও কিছু অথরাইজড ডিলার শাখা খোলা থাকবে। এ দুইদিনও সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
মতামত দিন