অর্থনীতি
ছবি: সংগৃহীত

৯ মাস পর বাজারে আসছে নতুন নোট, প্রথম ধাপে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকা।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ৯ মাস পেরিয়ে গেলেও বাজারে ছাড়েনি কোনো নতুন কাগুজে মুদ্রা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে—আগামী ২৫ বা ২৬ মে বাজারে আসতে পারে নতুন ২০ ও ৫০ টাকার নোট।

আর বহুল আলোচিত নতুন হাজার টাকার নোট আসছে পয়লা জুনে। প্রথম ধাপে এসব নোট মিলিয়ে বাজারে ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে এক হাজার কোটি টাকার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে নতুন ২০ ও ৫০ টাকার নোট। এর সপ্তাহখানেকের মধ্যে, ১ জুন বাজারে আসবে নতুন ডিজাইনের হাজার টাকার নোট। এতে থাকছে ৮টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।” তিনি আরও বলেন, “ধাপে ধাপে আনা হবে বাকি সব মুদ্রাও।”

নতুন এসব নোটের নকশায় গুরুত্ব পেয়েছে ১৯৭৫ সালের জুলাই মাসের অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য। যদিও এখন বাজারে চালু থাকা ৯টি সরকারি ও বেসরকারি ব্যাংক নোটেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি,জুলাই অভ্যুত্থানের পর সেই নোটগুলোর ডিজাইন পরিবর্তনের দাবি উঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়, যদিও কার্যক্রমটি বাস্তবায়নে সময় লেগেছে।

বর্তমানে বাজারে থাকা কাগুজে মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের গুদামে ছাপানো অবস্থায় মজুত রয়েছে এর চেয়ে দ্বিগুণেরও বেশি।

মতামত দিন