অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের রিজার্ভ কমে ২৫.৪৪ বিলিয়ন ডলারে নেমেছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে রিজার্ভ ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

এর আগে ৭ মে পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫ হাজার ৬৭৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী ওই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২০ হাজার ২৯১ দশমিক ২১ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণ পরিশোধ এবং অন্যান্য দায় মেটানোয় রিজার্ভে এই হ্রাস ঘটেছে।

মতামত দিন