অপরাধ
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও গ্রেপ্তার ১ হাজার ৪৯২ জন।

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ জনসহ মোট ১ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি বলেন, “বিশেষ অভিযানে মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এআইজি ইনামুল হক আরও জানান, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন