অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে মাদকসহ ১৫ জন গ্রেপ্তার।

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৭ মে) মোহাম্মদপুর থানা এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে  অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এমদাদুল (২৭), সজীব (২৬),কাশেম (২৫),আকাশ (২৩), রাব্বি (২২),আলম(২২) মাহাবুল (২২), শাহরিয়া (২০),তুহিন (২০),  সিয়াম (১৯), শাহাদাত (১৯),  সুজন (১৯), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯).আকাশ (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন