মিরপুর হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ: মিল্টন সমাদ্দার ও স্ত্রী কারাগারে।
আদালত সূত্র জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আদালতে হাজির হয়ে জামিন চান এই দম্পতি। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে বিচারক তা খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৬ মে মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এর একদিন আগে মিল্টনের মায়ের মৃত্যু হওয়ায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু আদালত সময় আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২৩ সালের ১ মে রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগ রয়েছে—জাল সনদ তৈরির মাধ্যমে প্রতারণা, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচার।
মিল্টনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গণমাধ্যমে আসতে শুরু করে ২০২৩ সালের এপ্রিল থেকে। অথচ এর আগ পর্যন্ত তিনি ‘মানবিক কর্মকাণ্ড’-এর জন্য রাষ্ট্রীয়ভাবে তিনবার পুরস্কৃত হন।

মতামত দিন