অপরাধ
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১,৬৬২ জন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে গত২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১ হাজার ৬৬২ জনের মধ্যে ১ হাজার ৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। বাকিদের—মোট ৬০৪ জন—কে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান (এলজি), দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

মতামত দিন