সাভারে ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার।
সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি শুক্রবার (১৬ মে) দুপুরে নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ সাভারের মশুরিখোলা এলাকার মো. সালাউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় ফয়সাল আহম্মেদের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন