অপরাধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ,শিশুসহ আহত ৩০।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও মোকসেদ আলী ফকিরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এদিন দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধাও রয়েছেন।

গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য ইব্রাহিম ফকির দাবি করেন, প্রতিপক্ষের হামলায় তার পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে মোকসেদ আলীর পক্ষ থেকেও পাল্টা হামলার অভিযোগ করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন