অপরাধ
ছবি: সংগৃহীত

আখাউড়ায় পচা-বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রির দায়ে তিনটি খাবার হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌর শহরের রেলওয়ে স্টেশন সড়কে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেল ৪টা থেকে রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালানো হয়। এ সময় ‘তাজমহল’, ‘কাচ্চি মাঠ’ ও ‘অতিথি’ নামের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা-বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন হোটেল মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন বলেন, “খাবারের মান ও পরিবেশ নিয়ে আমরা জিরো টলারেন্সে যাচ্ছি। কেউ অস্বাস্থ্যকর খাবার বিক্রির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

মতামত দিন