অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় ভেজাল জিরা তৈরির কারখানায় অভিযান, মালিককে ৩ লাখ টাকা জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স নামে একটি মসলা কারখানায় ভেজাল জিরা তৈরির অভিযোগে রোববার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অংশ নেন জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার সদস্যরা

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযানকালে দেখা যায়, কারখানায় আমদানিকৃত মসলা জিরার সঙ্গে বাজারে তুলনামূলক কম মূল্যের ক্যারাওয়ে সিড মিশিয়ে জিরার নামে বিক্রি করার উদ্দেশ্যে মোড়কজাত ও সংরক্ষণ করা হচ্ছিল। বিশেষভাবে লক্ষ্য করা যায়, ভারতের একটি জনপ্রিয় ব্র্যান্ড ‘ডায়মন্ড জিরা’ নামে নকল মোড়ক ব্যবহার করে বাজারে বিক্রি করা হচ্ছিল।

কারখানা মালিক মো. শাহিন আলম-কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করে।

অভিযানের সময় জিরা ৪২ বস্তা এবং ক্যারাওয়ে সিড ১৮০ বস্তা (খোলা ১২ বস্তা) জব্দ করা হয়। পাশাপাশি কারখানার মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়, যাতে প্রাপ্ত সমস্ত মসলা মোড়ক এবং ঘোষণা অনুযায়ী বিক্রি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ ও র‌্যাবের একটি আভিযানিক দল। তারা নিশ্চিত করেছেন, ভেজাল জিরার উৎপাদন ও বাজারজাত বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

মতামত দিন