অপরাধ
ছবি: সংগৃহীত

স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে আইনজীবী স্বামী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতের দিকে এক ভয়াবহ ঘটনায় একজন আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। অভিযোগ, তিনি নিজ স্ত্রীকে হত্যা করার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন।

নিহতের পরিবার জানায়, তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তান সন্তানসহ পরিবারে ছিলেন। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। ঘটনার সময় তাদের সন্তানরা নানিবাড়িতে অবস্থান করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে তাইফুর ধারালো অস্ত্র ব্যবহার করে স্ত্রীকে হত্যা করেন। হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পারেন। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভানো হয়, এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডের সম্ভাবনা দেখা যাচ্ছে। তদন্ত চলমান রয়েছে।”

মতামত দিন