অপরাধ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জৈন্তাপুরে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ চারজন গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের জৈন্তাপুর উপজেলায় পুলিশ বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্যসহ চারজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে একটি সাদা হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করা হয়।

এ সময় ২৮৫ বক্স কাবেরী মেহেদী, ১২০০ পিছ পন্ডস ফেইস ব্রাইট ফেইসওয়াস, ১৩০ পিছ কিও কারপিন ওলিবওয়েল, ৩৫ পিছ ইমামী ৭ওয়েল এবং ২৭০ পিছ ফেইসওয়াসসহ অন্যান্য চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • রবিউল হাসান (২৫), টাঙ্গাইলের ঘাটাইল থানার বাচাইল গ্রামের মো. আফছার আলীর ছেলে

  • মো. সাহাদৎ হোসেন (১৯), একই গ্রামের মফিজুর রহমানের ছেলে

  • মো. অন্তর (১৯), ঘাটাইল গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে

  • আলীমুর রাজি (৩২), জামালপুর সদর থানার রেজাউল ইসলামের ছেলে

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানান, আটকৃতরা ভারত থেকে অবৈধভাবে পণ্য আনছিল এবং চোরাচালানে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে এবং শুক্রবার আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন