অপরাধ
ছবি: সংগৃহীত

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি এলাকায় শুক্রবার ভোরে একটি ঝটিকা মিছিলের সময় পুলিশ মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে মিছিল বের হয়।

তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি-৩ নম্বর সড়কের দিকে যাচ্ছিলেন।

পুলিশের মোবাইল টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়। এ সময় ৭ নেত্রীকে আটক করা হয় এবং তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়। এছাড়া গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন