অপরাধ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ধর্ষণ ও পরিকল্পিত হত্যায় পাঁচজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার মূল হুতা নূর মোহাম্মদ নূরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর মাধবদী থানা থেকে প্রেস ব্রিফিংয়ে ডিআইজি জানান, নিহতের মা ফাহিমা বেগম নয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও গাফফার। এদের মধ্যে দুইজন ধর্ষণে সরাসরি জড়িত এবং তিনজন সালিশকারীর দায়িত্বে ছিল। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

খোকন বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে অপরাধীদের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি কার্যকর হবে। কোনো রাজনৈতিক দল, পরিচয় বা মতবাদ দেখার প্রয়োজন নেই—যে অপরাধী, সে অপরাধী।”

নিহতের লাশের ময়নাতদন্ত নরসিংদী সদর হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ড সম্পন্ন করেছে। লাশ এখনও মর্গে রাখা আছে। নিহতের পরিবার, মা ফাহিমা বেগম, সৎ পিতা আশরাফ মিয়া ও ভাই সিফাত মাধবদী থানা হেফাজতে রয়েছেন।

মতামত দিন