অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীর আফিল গেট এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন সোহেল (৪৬) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে খানজাহান আলী থানা-র আওতাধীন আফিল গেট বাজারসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা-যশোর মহাসড়কের আফিল গেট মোড়ের আল আমিন গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিলেন সোহেল। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। প্রথম দফায় গুলি চালিয়ে তারা চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে আরও গুলি করে দ্রুত সরে পড়ে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা মোট সাত রাউন্ড গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল। তিনি ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত সোহেলকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন