অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন প্রদান।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সাবেক সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

পাঁচটির মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এই চারটি মামলা হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা। অন্য একটি মামলা সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে।

আইভীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

ঘটনার পটভূমি অনুযায়ী, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হয়। প্রথমে হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পান, কিন্তু পরে আপিল বিভাগে তা স্থগিত হয়। ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মতামত দিন