বান্দরবানে সেনা অভিযান,জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্য নিহত।
বান্দরবান জেলার রুমা উপজেলার মুরং বাজার এলাকায় বাংলাদেশের সেনাবাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জেএসএস (মূল)-এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে আবারও গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে জেএসএস (মূল)-এর সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বান্দরবান জেলা হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানে এলাকা থেকে ১টি সাবমেশিনগান, ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এমোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এমোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি’এর খালি খোসা এবং ইন্ডিয়ান রুপি উদ্ধার করা হয়েছে।

মতামত দিন