অপরাধ
ছবি: সংগৃহীত

কর্মচারীকে বেঁধে ৪০ ছাগল নিয়ে পালাল দুর্বৃত্তরা।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় জামায়াত নেতার একটি ছাগলের খামারে গভীর রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা খামারের কর্মচারীকে জিম্মি করে প্রায় ৪০টি ছাগল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

খামারটির মালিক আবু হেনা কায়সার জানান, তার বাড়ি হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামে হলেও প্রায় দুই বছর আগে পাশের ইউনিয়নে তিনি এই খামার গড়ে তোলেন। সেখানে ছোট-বড় মিলিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের ছাগল ছিল। সোমবার দিবাগত রাতে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে কর্মচারীকে বেঁধে ফেলে এবং খামার থেকে সব ছাগল তুলে নেয়।

ঘটনার পর তিনি বিষয়টি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন। প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেওয়ার কথাও বলেছেন তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খামারে লুটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন