অপরাধ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে গাভির দুধ বিক্রিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের সখিপুরে গাভির দুধ বিক্রি নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকায় এই মারামারি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের কারণে মোশাররফ পেদার পরিবার ও আমজাদ পেদার পরিবারের মধ্যে চলছিল দীর্ঘদিনের দ্বন্দ্ব। আজ দুপুরে দুধ বিক্রির বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা বৃদ্ধি পায়। পরে তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ান।

ঘটনাস্থল থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হোসনে আরার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন