অপরাধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে নদীপথে সার পাচারের চেষ্টা, ৩০০ বস্তা জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে নদীপথ ব্যবহার করে অবৈধভাবে সার পাচারের সময় ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার আটক করেছে প্রশাসন। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ আদালত পরিচালনা করেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ভোলা-বরিশাল থেকে লক্ষ্মীপুর নৌপথে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি সার পাচারের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে এসব সার উদ্ধার করা হয়।

অভিযান শেষে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সার পাচার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কৃষি খাতে কোনো সংকট তৈরি না হয়।

মতামত দিন