অপরাধ
ছবি: সংগৃহীত

ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর ভগ্ন বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন আটক

নিজেস্ব প্রতিবেদক:

ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নাংশ বাসভবনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় কুমিল্লা থেকে আসা আরও একজন নারীকে পুলিশ সঙ্গে করে নেয়।

জামাল উদ্দীন আগে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, জাতির পিতার ভগ্ন বাসভবনে বিকেল ৪টায় শ্রদ্ধা নিবেদন করবেন এবং অনুরোধ করেছিলেন অন্যদেরও যোগদানের। পরে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে পৌঁছালে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, হট্টগোলের কারণে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

মতামত দিন