অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে ব্যবসায়িক বিরোধে ট্রাক মালিককে গলা কেটে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

গাবতলী উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকায় সাইফুল ইসলাম নামের এক ট্রাক মালিককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম (৪০) ওই এলাকার জামাল উদ্দিন বা ‘জামু’র ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার রাতেও তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি তারা। পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, “বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফেরেন। ভোরেও তিনি না ফেরায় আমরা খুঁজতে শুরু করি। শেষ পর্যন্ত বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় বাবাকে দেখি।”

ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মুহাম্মদ রায়হান জানান, সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনার তদন্ত করছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন