অপরাধ
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্ত আটক।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত রাইসুল ইসলাম সীমান্ত-কে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে ধরা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক-এর ছেলে। তার বিরুদ্ধে ইতোমধ্যে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক এলাকায় সীমান্তকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন এবং উত্তেজিত জনতা মারধরের পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, জনতার কাছ থেকে তাকে গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা ও হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মোট ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে; আরও মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সাবেক এমপি শামীম ওসমান-এর প্রভাববলয়ে থেকে সীমান্ত ও তার গ্রুপ দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করেছিল।

মতামত দিন