সিরাজগঞ্জে অ্যালবার্ট এনার্জি সিএনজি স্টেশনে হামলা,গ্যাস সরবরাহ বন্ধ।
সিরাজগঞ্জ শহরের দিয়ারবৈদ্যনাথে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ফিলিং স্টেশনের অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানিয়েছেন, রাত ২টার দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি যুবকের দল দেশীয় অস্ত্র নিয়ে স্টেশনে প্রবেশ করে।
ঘটনার প্রভাব পড়েছে সিএনজিচালিত প্রায় ৫ হাজার যানবাহনের ওপর। সিরাজগঞ্জ জেলা অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন জানান, ভাঙচুরের কারণে স্টেশনটি গত দুই দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসের কার্যক্রম ব্যাহত হয়েছে। তিনি দ্রুত মেরামতের মাধ্যমে গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

মতামত দিন