স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-১ আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তাকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক জানান, অভিযোগ যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন