ভোটকেন্দ্রে ব্যালট পেপার নির্ধারিত বাক্সে না দিয়ে পালানোর চেষ্টা,যুবককে ৩ বছরের কারাদণ্ড।
নিজেস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নির্ধারিত বাক্সে না দিয়ে পালানোর চেষ্টা করার দায়ে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার নেওয়ার পর শাহিন সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশ দেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মতামত দিন