অপরাধ
ছবি: সংগৃহীত

কেন্দ্র পরিদর্শন শেষে আবদুল হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষ করে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।

শ্যামলী জেদনী সামাজিক মাধ্যমে জানান, তাকে রড দিয়ে আঘাত করা হয়েছে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভিডিও ধারণের সময় ফোন ভেঙে ফেলা হয়। এছাড়া হামলার সময় তার ড্রাইভারও মারধরের শিকার হন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে রাস্তায় অবস্থান নেন এবং শ্যামলী জেদনীর ওপর হামলা চালান। তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অন্য একজনের ফোনও তাদের দখলে চলে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান বলেন, “এই ধরনের সহিংস আচরণ অবিলম্বে রোধ করতে হবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

অপরদিকে, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি দাবি করেছেন, কেন্দ্র পরিদর্শনের সময় শুধুমাত্র কথাকাটাকাটির ঘটনা ঘটেছে, কোনো হামলা হয়নি।

মতামত দিন