গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার ও এক শিশু আহত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলাকালীন দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল ছুঁড়ে কেন্দ্র লক্ষ্য করে। এতে আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন আহত হন। একই সঙ্গে ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানমও আহত হন।
ঘটনার পর কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানান, “দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে থেকে হামলা চালায়, আমরা সঙ্গে সঙ্গে আলামত সংগ্রহ করেছি এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তবে সাধারণ ভোটাররা ভয়ে ছাড়পত্র না দিয়ে কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে শুরু করেছেন।”
আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছে।

মতামত দিন