পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টায় দুজন আটক।
নিজেস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন ১৪ বছর বয়সী তাওহীদ ইসলাম এবং ৪৬ বছরের সোহাগ সিকদার। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ কালবেলায় জানান, জাল ভোট দেওয়ার চেষ্টা ধরা পড়ায় পুলিশ তাদেরকে আটক করে।
তাওহীদ ইসলাম কিশোর হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে সাজা দেওয়া হতে পারে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অপরদিকে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে বেলায়েত হোসেন (৪৬) নামের একজনকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মতামত দিন