অপরাধ
ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আতঙ্ক সৃষ্টি করতে কেউ দূর থেকে পটকা জাতীয় দ্রব্য ছুঁড়ে মেরেছে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ ডিউটি টিমের প্রধান ওসি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী আতঙ্ক সৃষ্টির জন্য কেন্দ্রের সামনে দূর থেকে পটকা জাতীয় দ্রব্য ফেলা হয়। এতে সরাসরি কোনো ক্ষয়ক্ষতি হয়নি; তবে কিছুটা শব্দ ও ধোঁয়া বের হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তল্লাশির সময় কিছু লাল জাতীয় টেপ উদ্ধার করা হয়।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে। কেন্দ্রে পুলিশের ভ্রাম্যমাণ টিম বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলে তাদেরও তল্লাশি করা হচ্ছে।

মতামত দিন