অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান নগদ টাকাসহ প্রার্থীর মাইক্রোবাস জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় সাড়ে ১০ লাখ টাকা বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম-১৪ আসনের এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া টাকা ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ আর্মি ক্যাম্প-১ এর তথ্য অনুযায়ী, জব্দ করা অর্থ বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মিজানুল হক চৌধুরীর (ফুটবল প্রতীক) পোলিং এজেন্টদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানের সময় গাড়িচালক প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তবে চালকের দাবি, রিকুইজিশন স্লিপের ভিত্তিতেই গাড়িটি ব্যবহার করা হচ্ছিল। বুধবার সকালে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নগদ টাকা ও গাড়িটি থানায় হস্তান্তর করে।

চন্দনাইশ থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, সেনাবাহিনীর কাছ থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও সংশ্লিষ্ট মাইক্রোবাস গ্রহণ করা হয়েছে। নির্বাচন শেষ হলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন