কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক।
নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয়দের হাতে দুই লাখ টাকাসহ জামায়াতের ইউনিয়ন আমির মাওলানা হাবিবুর রহমান হেলালি আটক হয়েছেন। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হাবিবুর রহমান চালিয়াকান্দি এলাকা থেকে আটক হন। অভিযোগ, তিনি কুমিল্লা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে অর্থ বিতরণের জন্য যাচ্ছিলেন। বিষয়টি মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিকে স্থানীয়রা ধরেন এবং দুই লাখ টাকার সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেন। পরে তাকে থানায় নেওয়া হয়। এখনো ম্যাজিস্ট্রেটের রায়ের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন