অপরাধ
ছবি: সংগৃহীত

মা হত্যা মামলায় কিশোরী মেয়ে আটক, যা জানা গেল।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়াপাড়ায় শুক্রবার রাতে (৬ ফেব্রুয়ারি) ৩৬ বছর বয়সী রাহিমা খাতুনকে গলাকেটে হত্যা করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী বিল্লাল হোসেন ঘটনার সময় দোকানে ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের খাবার শেষে মা-মেয়ে আলাদা ঘরে ঘুমাতে যান। পরে মেয়ের ঘরে শব্দ শোনা যায়। পাশের ঘরে গিয়ে মেয়েটি দেখতে পান তার মা গলাকাটা অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, আহত অবস্থায় বারান্দায় পড়ে তিনি মারা যান।

স্থানীয়রা মনে করছেন, সোমাইয়া আক্তারের (১৭) প্রেমের সম্পর্ককে পরিবারের কেউ মেনে না নেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তার হাতে থাকা কাটা দাগ এবং কথাবার্তায় অসংগতি তদন্তকারীদের সন্দেহ উদ্রেক করেছে।

ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, মেয়েটি ঘটনার সময় পাশের ঘরে ছিলেন। তার বক্তব্য ও হাতের অবস্থার কারণে তাকে থানায় নিয়ে তদন্ত করা হচ্ছে। সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে।

মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন