অপরাধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরা ও হাটুরিয়া এলাকায় যৌথ সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় ও বিদেশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, পিস্তল, ম্যাগাজিন, গ্যাস পিস্তল, চায়নিজ কুড়াল, রামদা, ছেনি ও ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আছেন মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩), যাদের উথুরা গ্রামের স্থানীয় হিসেবে পরিচয়। দুজনেই উপজেলা ছাত্রদলের সক্রিয় সদস্য। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা থাকা মো. মোক্তার হোসেন (৩৬), যিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, তাকে রাতে আটক করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, অভিযানে ধরা পড়া ব্যক্তিরা বিপুল পরিমাণ অস্ত্র ও সামগ্রী সঙ্গে রাখছিল। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শীঘ্রই আদালতে হস্তান্তর করা হবে।

মতামত দিন