অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাউসার এলাকায় সড়কের পাশের একটি খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে ফেলে রাখা হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন