ব্যালট সিল তৈরি ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিলেন জামায়াত নেতা
লক্ষ্মীপুর সদর উপজেলায় অবৈধভাবে তৈরি করা ভোটের ছয়টি সিল উদ্ধার হওয়ায় এক ব্যবসায়ীসহ আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানায় এই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আটক ব্যবসায়ী সোহেল রানা আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি পুলিশকে জানান, এ ঘটনায় পৌর ৪নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরিফ হোসেন সৌরভও জড়িত।
সিল জব্দের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, আটক সোহেল জামায়াতের একজন কর্মী। তবে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম পাল্টা বক্তব্যে জানান, সোহেল তাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয়।
গ্রেফতার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের মালিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে থানায় নেয়া হয়।

মতামত দিন