অপরাধ
ছবি: সংগৃহীত

নাটোরে অভিযান দেশীয় অস্ত্র ও কাঁচামাল উদ্ধার, একজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকায় মঙ্গলবার রাতের মধ্যে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক অবৈধ দেশীয় অস্ত্র এবং তৈরি সংক্রান্ত কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অভিযানকালে আব্দুল্লাহ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি মোটরসাইকেল গ্যারেজে অবৈধভাবে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে সেখানে একটি দেশীয় বন্দুক ও বিভিন্ন তৈরির উপকরণ জব্দ করে।

গ্রেপ্তার আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বকুলের ছেলে। তাকে পরে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিংড়া থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুন নূর জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য যাচাই করা হচ্ছে।

মতামত দিন