রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী একটি শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথিসহ চারজনকে আদালত কারাগারে পাঠিয়েছে।
মামলায় অপর দুই আসামি হলেন সাফিকুর রহমানের বাসার আরও দুই গৃহকর্মী—রুপালী খাতুন ও মোছা সুফিয়া বেগম।
ঘটনার সূত্রে জানা যায়, অভিযুক্তের বাসায় দীর্ঘদিন ধরে শিশু গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ দ্রুত চারজনকে গ্রেফতার করে।
আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) এ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মতামত দিন